বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হয়েছে আব্দুল্লাহ আল মামুনের নাটক ‘সেনাপতি’। নাটকটির নির্দেশনা উপদেষ্টা কামাল উদ্দিন মিলু। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন আহসান রেজা খান।
বাংলাদেশে সেনাপতিদের ভয়াবহ উপস্থিতি মুক্তির পথকে প্রতিনিয়ত বাঁধাগ্রস্ত করছে। মুখোশধারী এই সেনাপতিদের অবস্থান সমাজের রন্ধে রন্ধে। শাসনযন্ত্রের প্রতিটি স্তরে। আর তাই স্বাধীনতার এত বছর পরও আমরা একই পরিস্থিতির মুখোমুখি। সেনাপতিরা কখনো শেষ হয় না, তারা দেশের সমাজের অভিশাপ হয়ে বারবার ফিরে আসে।
আর তাই আব্দুল্লাহ আল মামুনের প্রতি শ্রদ্ধা রেখে তার লেখা ‘সেনাপতি’কে এ সময় উপস্থাপন করা হয়।
ইত্তেফাক/আনিসুর