ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় এক লক্ষ টাকা। ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বায়েজিদ জানান,বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ভাঙ্গা অবস্থায় আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়।
তারুয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিছ মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্