মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
 
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর এলাকায় দুইটি পিকাপ-ভ্যানের ‍মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জামাল হাওলাদার (৫৫) পিরোজপুর জেলার কালীপাড়া গ্রামের বাসিন্দা।
 
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,পিকাপ দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্