রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়ায় প্রতিপক্ষের চায়নিজ কুড়ালের কোপে আহত স্কুল ছাত্র সজীব (১৫) আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ১৭৮/১, বেলতলা, শ্যাওড়াপাড়ার নিজ বাড়ির সামনে কথা কাটাকাটির জের ধরে সজীবকে তার বন্ধুরা চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
সজীবের ভগ্নীপতি বাবু জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
সজীব স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।
ইত্তেফাক/রাফাত