অহনা-সাব্বিরের ‘ঠাঁই নাই’

 
বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীর মধ্যে ছেলেটি বামধারার রাজনীতিতে জড়িয়ে আছে। তার কাছে মানুষের মুক্তি, মানুষের মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো মুখ্য। অন্যদিকে তার বান্ধবী আধুনিক ধ্যান ধারনায় ব্যস্ত থাকে।
 
ঘটনাক্রমে ধীরে ধীরে ছেলেটি তার বান্ধবীকে নিয়ে বাম রাজনীতির সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি তাকে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব ও চেতনা সম্পর্কে অবহিত করে।
 
ঘটনাক্রমে এক পর্যায়ে মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ছেলেটিকে প্রেমের প্রস্তাবও দেয় মেয়েটি। কিন্তু ছেলেটি কি তার বান্ধবীর প্রেমে সাড়া দিবে কিনা সেটা দেখা যাবে ‘ঠাঁই নাই’ নাটকের গল্পে।
 
নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা সেন্টু। রচনায় করেছেন নজরুল ইসলাম।  ‘ঠাঁই নাই’ নাটকে অভিনয় করেছেন অহনা রহমান, সাব্বির আহমেদ সহ আরো অনেকে।
 
সম্প্রতি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে নাটকটির দৃশ্য-ধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই কোন একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর