আগামী ১১ মে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ টরেন্টো দক্ষিণ এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়ার বিভিন্ন দেশের পনেরটি ভাষার প্রায় একশ’র অধিক ছবি প্রদর্শিত হবে এই আয়োজনে। উৎসব চলবে ২২ মে পর্যন্ত।
অনুষ্ঠিতব্য এবারের উৎসবে বাংলাদেশের চারটি পূর্ণদৈর্ঘ্য ছবি আমন্ত্রণ পেয়েছে। ছবিগুলো হচ্ছে ফখরুল আবেদিন খান পরিচালিত ভুবন মাঝি, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত লাইভ ফ্রম ঢাকা, বিজন ইমতিয়াজ পরিচালিত মাটির প্রজার দেশে এবং আশরাফ শিশিরের গোপন।
এছাড়া থাকছে কলকাতার শৈবাল মিত্রের চিত্রকর আর আসামের রাজবংশী ভাষায় নির্মিত বেবি শর্মা বড়ুয়া পরিচালিত সোনার বরণ পাখি। এছাড়াও থাকবে ঢাকা-কলকাতার বেশ ক’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি।
ইত্তেফাক/আনিসুর