ধর্মঘট অবসান ঘটবে আজই: শাজাহান খান

 
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘কিছুক্ষণের মধ্যে অবসান হবে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট।’
 
আজ বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অফিসে এক বৈঠকে প্রবেশের আগে তিনি এ তথ্য জানান।
 
বৈঠকে প্রবেশের সময় শাজাহান খান বলেন, আজকের মধ্যেই এই পরিস্থিতির অবসান ঘটবে। বৈঠক চলছে, বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
 
এর আগে সকালে সচিবালয়ে পরিবহন ধর্মঘটের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন শাজাহান খানসহ চার মন্ত্রী। 
 
তারা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, আইনমন্ত্রী আনিসুল হক। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ খান।
 
ইত্তেফাক/কাউছার