কুষ্টিয়া খোকসা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা বানু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং লামিয়া মেমোরিয়াল ডিজিটাল ল্যাবের মালিক এবং কর্মচারীরা পালিয়ে যায়। পরে কোনো কাগজ পত্র না থাকায় উপজেলা নির্বাহী অফিসার দুই ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেন। এ সময় সেখানে
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সালেহ্