প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ১১৮টি গ্রামে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে উপজেলার চত্বরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন। বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর-ভূঞাপুর আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের উপ-প্রধান ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান খান, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারসহ টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভা মেয়র, বিদ্যুৎ বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/মাহমুদুল