ঝালকাঠিতে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। বুধবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এ রায় দেন। 
 
সাজা প্রাপ্তরা হলেন- নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের রায়হান হাওলাদার ও সূর্যপাশা গ্রামের রুবেল হাওলাদার। মামলার অপর ৬ আসামিকে খালাশ দিয়েছে আদালত। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে বাদী বেলায়েত হোসেন কাজীর বাড়িতে আসামিরা গভীর রাতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। এরপর তারা ঘরের লোকজনকে বেঁধে বাদীর মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনায় ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর নলছিটি থানায় মামলা হয়। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(৩) ধারায় আদালত এই রায় প্রদান করেন। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম