লালমনিরহাটের আদিতমারীতে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে।
জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সুরুজ্জামান ওরফে চুনু (৫৫) নামের এক ব্যক্তি বাকপ্রতিবন্ধী শিশুটিকে একটি তামাক ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হয়েছে।
এ ব্যাপারে প্রতিবন্ধী শিশুটির বাবা বলেন, আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি সুরুজ্জামানের ভাতিজারা। আমি বিষয়টি স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে জানিয়েছি। তারা বিষয়টি দেখতে চেয়েছে। আর থানা পুলিশ এসে তাকে অভিযোগ দিতে বললেও প্রভাবশালীদের চাপে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন বলে শিশুটির বাবা জানান।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি হরেশ্বর রায় জানান, ঘটনাটি শুনে দু'দফা পুলিশ পাঠিয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু বুধবার বিকেলে পর্যন্ত কেউ অভিযোগ দেননি বলে দাবি করেন তিনি।
ইত্তেফাক/জামান