পেওয়েলের মাধ্যমে ডেসকো, ডিপিডিসি ও ওয়াসার বিল পেমেন্ট

পেওয়েলের মাধ্যমে ডেসকো, ডিপিডিসি ও ওয়াসার বিল পেমেন্ট কর্যক্রম শুর করেছে ক্লাউডওয়েল লিমিটেড। মার্কেন্টাইল ব্যাংকের সাথে এ বিষয়ে সম্প্রতি সোমবার একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। এই চুক্তির আওতায় পেওয়েল মার্চেন্টরা মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস মাইক্যাশের এজেন্ট হিসেবে রেজিস্টার্ড হয়ে মাইক্যাশের সকল সার্ভিস প্রদান করতে পারবে।
 
ক্লাউডওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল হামিদ ও মার্কেন্টাইল ব্যাংকের মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান ইঞ্জিনিয়ার মো. রফিকুল হক ভূঁইয়া প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ক্লাউডওয়েল লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আনিসুল ইসলাম, চিফ সেলস্ এন্ড মার্কেটিং অফিসার মোহাম্মদ কুদরতুল্লাহ, মাইক্যাশের হেডঅব সেলস্ মো. আবদুল ইউসুফ নূর।
 
পেওয়েল, ক্লাউডওয়েলের একটি সার্ভিস প্লাটফর্ম যার মাধ্যমে পেওয়েল মার্চেন্টরা যেকোনো মোবাইল অপারেটরের রিচার্জ, ইউটিলিটিবিল, পল্লীবিদ্যুত্ বিল, পাসপোর্ট ও এনআইডিফি, বাস ও ট্রেন টিকেট, মোবাইল পেমেন্ট গ্রহণসহ অন্যান্য সার্ভিস প্রদান করে থাকে। পেওয়েল ২০১২ সালে যাত্রা শুরু করে। সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসি, ক্যান্টিন, টেলিকমসার্ভিস সেন্টারসহ বিভিন্ন ক্যাটাগরির ৫ হাজারের বেশি মার্চেন্ট বর্তমানে সারা বাংলাদেশে পেওয়েল সার্ভিসসমূহ প্রদান করে আসছে।
 
ইত্তেফাক/মণ্ডল