কক্সবাজারে প্রেমিককে কুপিয়ে জখমকারী যুবক জাহেদকে (২৬) গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। বুধবার ভোরে হোয়নক ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি দেশিয় বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
গত ২৫ ফেব্রুয়ারি শনিবার মহেশখালী উপজেলার কালামার ছড়া ফকিরজোম গ্রামে আহত নাহিদার চাচা হেলাল উদ্দিনের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, হোয়ানক ইউনিয়নের মাওলানা লোকমান হাকিমের পুত্র জাহেদের সাথে নাহিদা আকতারের সর্ম্পক ছিল। র্দীঘ দিন সর্ম্পক থাকার পর কালারমারছড়া আদর্শ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী নাহিদা আকতারকে (১৬) বিয়ের প্রস্তাব করে। তার সাথে নাহিদা কে বিয়ে দিতে পরিবার অসম্মতি প্রকাশ করে। এ বিষয়টি নাহিদা জাহেদকে জানালে ক্রমে ক্রমে নাহিদার উপর ক্ষিপ্ত হতে থাকে।
গত ২৫ ফেব্রয়ারি শনিবার নাহিদা স্থানীয় এক প্রতিবেশীর বিয়ের বাড়িতে যাওয়ার সংবাদ পেয়ে জাহেদ সন্ধ্যায় নাহিদাকে খুঁজে ব্লেড দিয়ে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত প্রথমে মহেশখালী হাসপাতাল পরে কক্সবাজার হাসপাতালে ভর্তি করে। বর্তমানে নাহিদা আকতার কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, জাহেদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/মণ্ডল