ত্রিশালে শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় শিক্ষককে মারধরের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষির্থীরা।
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে।
 
মামলার বিবরণে জানা গেছে, ২৫ ফেব্রয়ারি উপজেলার বড়মা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী দুলাল কৃষ্ণ রায় বিদ্যালয়ে আসছিলেন। এ সময় ইদ্রিস আলী, তানভির আহাম্মদ ও গোলাম মোস্তফাসহ তিন/চারজন শ্রী দুলাল কৃষ্ণকে একটি ঘরে আটকে রেখে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি শ্রী দুলাল কৃষ্ণ রায় বাদী হয়ে মামলা করেন।
 
ইত্তেফাক/সালেহ্