সুন্দরবনে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে বনদস্যু নিহত

পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক বনদস্যু নিহত হয়েছে।  নিহত বনদস্যু শামসু বাহিনীর সেকেন্ড ইন কামান্ডার বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল।
 
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।  
 
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বনদস্যুর লাশ ও গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/সালেহ্