রাজশাহীতে অজ্ঞাত লাশ উদ্ধার

 
রাজশাহীর দুর্গাপুর থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর এলাকার একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
দুর্গাপুর থানার ওসি রুহুল আলম জানান, মৃতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা। তবে তিনি বেশকিছু দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান ওসি।
 
ইত্তেফাক/জামান