রাজবাড়ীতে পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

 
রাজবাড়ীর পাংশা উপজেলায় সুমি খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
সুমি উপজেলার মৌরাট ইউনিয়নের কাচারীমোড় গ্রামের মৃত ছাকেন আলীর মেয়ে। বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়ে আসে। 
 
এলাকাবাসী জানায়, সুমি বাগদুলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী। দুইটা পরীক্ষা বাকি রেখে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করতে থাকে। ছয়দিন পর বুধবার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি এলাকা থেকে উদ্ধার করে বাড়িতে আনা হলে মায়ের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
 
সুমির দুলাভাই মো. রমজান আলী বলেন, 'আমার শাশুড়ির সঙ্গে লেখা পড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে আত্মহত্যা করেছে।'
 
ঘটনা স্থলে যাওয়া পাংশা থানার এসআই মনিরুজ্জামান মোল্লা বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।'
 
ইত্তেফাক/জামান