এনএসআইয়ের ব্রিগেডিয়ার জিয়া হলেন এনটিএমসির পরিচালক

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
 
গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মু.জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই বদলি করা হয়। এনএসআইয়ের পরিচালকের আগে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক।  
 
ইত্তেফাক/উজ্জল