পোল্ট্রি উৎপাদনে ব্যাপক গবেষণা চালাতে বিজ্ঞানীদের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান

মাংস ও ডিমের উত্পাদন বাড়িয়ে জনগণের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে কয়েকটি দেশীয় হাঁস-মুরগির খামারের ওপর বেশি করে গবেষণা চালাতে বিজ্ঞানীদের প্রতি আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
 
বৃহস্পতিবার নগরীর বসুন্ধরাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হওয়া দিন দিনব্যাপী দশম ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
 
তিনি বলেন, ‘পোল্ট্রি বিজ্ঞানীদের মাংস ও ডিম উত্পাদনের জন্য চট্টগ্রামভিত্তিক জনপ্রিয় ‘ইয়াসমিন পোল্ট্রি ব্রিড ও শর্ট লেগ ও পিজিন লেগ পোল্ট্রি ব্রিড-এর ন্যায় দুটি দেশীয় পোল্ট্রি খামারের ওপর ব্যাপক গবেষণা করা প্রয়োজন।’
 
কৃষিমন্ত্রী পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করে বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে ডব্লিউপিএসএ বাংলাদেশ তার কার্যক্রম শুরু করে। তিনি আরো বলেন, এখন পোল্ট্রি খাত একটি বিকাশমান সেক্টরে পরিণত হয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল