সরাইলে বসত বাড়িতে আগুন

 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর পোস্ট অফিস পাড়া সুমঙ্গল সাহার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
 
সুমঙ্গল শাহা জানান, রাত ২টায় প্রকৃতিক ডাকে সাড়া দিতে গেলে আগুনের দৃশ্য দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা,  আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ সুমঙ্গল শাহাকে শান্তনা দিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 
 
সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হবে।
 
ইত্তেফাক/কাউছার