সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিঞ্চি নদী থেকে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় সাড়ে ৪ লাখ টাকার জাল জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার সকালে কৈখালী কোস্টগার্ড সদস্যরা উক্ত জাল গুলো জব্দ করেন। তবে এ সময় জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি কোস্টগার্ড সদস্যরা।
কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার শাফিকুর রহমান জানান, কোস্টগার্ডের নিয়মিত টহল দেওয়ার সময় সকালে সুন্দরবনের কালিঞ্চি নদী থেকে ৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত জালগুলো পরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মাহমুদুল