মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শনিবার

মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। 
 
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
 
মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সহযোগী সংগঠনগুলোকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তুলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
 
তিনি বলেন, এই কর্মসূচীর আওতায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হচ্ছে। আগামীকাল মহিলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে এবং আগামী ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। 
 
মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ সম্মেলনের প্রস্তুতি সর্ম্পকে বলেন, সম্মেলনকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়েছে। এছাড়াও সম্মেলনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
 
এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও পিনু খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাসস
 
 
ইত্তেফাক/উজ্জল