ভালোই তো আছি: মেহজাবীন

 
গতমাসে অনেকগুলো বিশেষ দিবস ছিল। আর তাই শোবিজের ব্যস্ততাও ছিল একটু বেশি। তবে নাটকের পাশাপাশি চলচ্চিত্রের প্রস্তাবও কম পাচ্ছেন না তিনি। মেহজাবীন বলেন, ‘নাটক নিয়ে ভালোই তো আছি। তাই এখন আর চলচ্চিত্রের চিন্তা করছি না। সময় হলে কাজ করবো।’
 
সম্প্রতি প্রথমবারের মতো অপূর্ব, নাঈমের বিপরীতে রোমান্টিক গল্পের একটি নাটকে কাজ করেছেন তিনি। নাটকটিতে অপূর্ব, নাঈম ও মেহজাবীনকে নতুন ৩টি মৌলিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
 
মেহজাবীন বলেন, ‘অপূর্ব ভাইয়া ও নাঈম ভাইয়া দু’জনই আমার খুব প্রিয় সহকর্মী। দু’জনের সঙ্গে এর আগেও আলাদাভাবে বিভিন্ন নাটকে কাজ করেছি। যে কারণে তাদের সঙ্গে কাজের বোঝাপড়াটা দারুণ।
 
‘হারিয়ে যাওয়া ইচ্ছেগুলো’ নাটকটি রোমান্টিক গল্পের। দর্শকদের নাটকটি দেখে ভালো লাগবে আশা করছি। আমরা ৩ জনই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি।’
 
ইত্তেফাক/আনিসুর