নবাবগঞ্জে ডাকাতের হামলায় চাচা-ভাতিজা আহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতদলের ছোড়া গুলিতে ওয়াসিম খান (৩০) ও লাঠির আঘাতে জলিল খান (৫০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
 
শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওয়াসিম ওই গ্রামের দুদু খানের ছেলে ও জলিল খান মৃত গর্জন খানের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।
 
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ অখিল রঞ্জন দাস বলেন, ‘গুলির বিষয়টি পরিস্কার নয়। তবুও খোঁজ নেয়া হচ্ছে।’
 
ইত্তেফাক/সালেহ্