বরিশালে শিল্পপতিকে প্রাণনাশের হুমকি দাতা গ্রেফতার

বিশিষ্ট শিল্পপতি ও অমৃত লাল দে অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে-কে প্রাণনাশের হুমকিদাতা খোকন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জানা গেছে, গত কয়েকদিন ধরে বিজয় কৃষ্ণ দের কাছে জমি বিক্রি সংক্রান্ত লেনদেনের অর্থ দাবি করে প্রাণনাশের হুমকি দিচ্ছে খোকন দাস। এরই মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বিজয় কৃষ্ণ দে বাসভবনে ফিরছিলেন। এ সময় পথরোধ করে নগরীর ঝাউতলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী খোকন দাস আবারে তাকে প্রাণনাশের  হুমকি দেন। এ ব্যাপারে মামলা করা হলে শুক্রবার রাতে হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্