চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ট্রাক পেছন থেকে নছিমনকে ধাক্কা দিলে দুইজন নিহত হন। আহত হয়েছেন একজন।
আজ রবিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার হক পেট্রোলপাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, হক পেট্রোলপাম্পের কাছে একটি ট্রাক পেছন থেকে একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কাউছার