নতুন বিজ্ঞাপনে জটি বাধলেন মডেল অভিনেতা কারার মাহমুদ ও অভিনেত্রী তারিন। দীর্ঘ বিরতির পর আবারো ফিরলেন তারিন, অন্যদিকে বিজ্ঞাপনে ব্যস্ত থাকা কারারও সমান তালে নতুন নতুন কাজ নিয়ে আসছেন।
বিজ্ঞাপনটি আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ভিশন মাইক্রোওভেন’র। পরিচালনা করছেন পূজা রোজারিও।
রাজধানীর কোক স্টুডিওতে গত ৩ মার্চ থেকে বিজ্ঞাপনটির শুটিংয়ের কাজ চলে। গতকাল ৪ মার্চ রাত অবধি শুটিং হয়েছে বলে নিশ্চিত করেন মডেল কারার।
ইত্তেফাক অনলাইনকে কারার মাহমুদ বলেন, আমি নিজেকে এখনো বিজ্ঞাপনের মানুষ মনে করি। এজন্য এসব কাজে ভাল কিছু উপহার দেয়ার চেষ্টা করেছি। বিজ্ঞাপনের মান ও ব্যতিক্রম কনসেপ্টকে গুরুত্ব দিয়ে টিভিসিতে কাজ করি। সেদিক থেকে নতুন এই বিজ্ঞাপন-চিত্রটি দর্শকদের মুগ্ধ করবে বলে বিশ্বাস।
IMG0
অভিনেত্রী তারিনের সঙ্গে জুটি বেধে কাজ করে ভাল লেগেছে বলেও জানান কারার। কারার বলেন, কাজের ক্ষেত্রে দারুণ কো-অপারেটিভ তারিন আপা।
অন্যদিকে নতুন বিজ্ঞাপনটি নিয়ে তারিন বলেন, বিজ্ঞাপনটিতে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। চলতি বছরে প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলাম। খুব ভালো লাগছে। কমন ভাবনার বাইরে গিয়ে বেশ চমৎকার একটি গল্প আছে এখানে। কারারের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ও বেশ স্মার্ট এবং মনযোগী।
সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক আলম। চলতি মাসের শেষদিকে টেলিভিশনে প্রচারে আসবে বিজ্ঞাপনটি।
ইত্তেফাক/আনিসুর