রবিবার মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে বিশেষ অভিযানে পাকা-আধাপাকা প্রায় ৩০টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের নেতৃত্বে পুলিশ ও বিজিবি’র সহযোগিতায় ভৈরবা বাজারে অবৈধভাবে গড়ে উঠা পাকা-আধাপাকা প্রায় ৩০টি দোকানঘর উচ্ছেদ করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান বলেন, অবৈধভাবে মালিকপক্ষ সরকারি রাস্তা দখল করে সম্পূর্ণ বে-আইনিভাবে এই সমস্ত দোকান ঘর নির্মাণ করেছে। যা উচ্ছেদ হওয়া প্রয়োজন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত ছিল।
ইত্তেফাক/মাহমুদুল