আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার সদর পৌর সভার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জনকে ঢাকায় এবং ৫ জনকে আড়াইহাজার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
জানা গেছে, শিবপুর গ্রামের পাশে একটি পুকুর রয়েছে। এই পুকুরে মাছ ধরাকে কেন্দ্রে করে ওই গ্রামের খোরশেদ ও মোসলেমের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- হালিম, আহসান উল্লা, মোবারক, কাদির, রেজিয়া। 
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোন পক্ষই অভিযোগ দেয়নি। 
 
ইত্তেফাক/মাহমুদুল