বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

 
বগুড়ায় নন্দীগ্রাম উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দুপুরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শ্রমিক আফছার আলী (২৯) দিনাজপুর জেলার সদর উপজেলার পশ্চিম বিশরামপুর গ্রামের বাছেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি অটোরাইচ মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
 
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, নাস্তা সেরে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক-হেলপার পালিয়ে গেছে।
 

ইত্তেফাক/মণ্ডল