'মাদককে না বলুন' এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের ৪৬শ্রীমঙ্গল বিজিবির উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫মার্চ রবিবার সকালে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয় র্যালি। র্যালিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪৬বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আনিসুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত, বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহ জালাল প্রমুখ।
ইত্তেফাক/জামান