জনতা ব্যাংকের শাখা স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

জনতা ব্যাংক গুরুদাসপুর শাখা স্থানান্তর চেষ্টার প্রতিবাদে  রবিবার ব্যাংকের সামনে থেকে গুরুদাসপুর থানা মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েক হাজার মানুষ। 
 
পরে ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয়দের আয়োজনে শুক্রবার বিকালে শহরজুড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
গুরুদাসপুরের বিশিষ্ট ব্যবাসায়ী প্রশান্ত সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হোসেন, এ্যাড. অতিকুর রহমান, এ্যাড. মোহাতাব সরকার, আব্দুস সালাম রনি, ব্যবসায়ী কাজী মো. রেজাউল করিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিলন প্রমুখ।
 
জনতা ব্যাংকের গুরুদাসপুর শাখা ব্যবস্থাপক মিনহাজুল আবেদীন জনান, ডিপোজিট একাউন্টের ৯০ শতাংশই চাঁচকৈড় বাজার কেন্দ্রীক। সেখানকার গ্রাহকরা ব্যাংকটি স্থানান্তরের জন্য লিখিত আবেদন করেছেন। চাঁচকৈড় থেকে ব্যাংকের বর্তমান কার্যালয়ের ১কি.মি পথ টাকা নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা রাখার ভোল্ট যেমন হওয়ার কথা এখানে তেমন নেই।  
 
ইত্তেফাক/উজ্জল