তাড়াশে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় জরিমানা

অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে তাড়াশে গরুর মালিক ও মাংস বিক্রেতার জরিমানা করা হয়েছে। শরিফুল ইসলাম নামে ওই গরুর মালিক এবং মাংস বিক্রেতা সন্তোস কুমারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান এ দণ্ডাদেশ দেন। 
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, উপজেলার রাণিদিঘী গ্রামের এই দুইজন ব্যক্তি মিলে শুক্রবার তাদের নিজ গ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মাংস পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষায় এ্যানথ্রাক্স ধরা পড়লে আইনানুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/মাহমুদুল