গাংনীতে সড়কে গাছ ফেলে পিকনিকের ৬ বাসে ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে পিকনিকের ছয়টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল এসব বাস যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১০ লক্ষ টাকার মালামার লুটে নেয়।
 
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলাধীন মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগেই ডাকাতদল পালিয়ে যায়। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/সালেহ্