কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় একটি অটোরিকশায় করে কে বা কারা মৃত ব্যক্তিটিকে হাসপাতালের বারান্দায় রেখে সটকে পড়ে। লোকটির আনুমানিক বয়স (৫৫)। তার সঙ্গে চামড়ার হ্যান্ড ব্যাগ রয়েছে। অন্য একটি ব্যাগে বেশ কিছু ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন লোকের ছবি, মোবাইল ফোন ও সিটিসেল মডেম রয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, লোকটি যশোরের হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/সালেহ্