গণপরিবহনের সংকটে রাজধানীবাসীর ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছিছে। কর্মজীবী মানুষের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট।অফিস আয়ারে বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়।
সোমবার সকালে রাজধানীর খিলক্ষেত বাস-স্ট্যান্ডে গিয়ে দেখা যায় সেখানে শতশত মানুষ বাসের জন্য অপেক্ষা করছে।
IMG0
যাত্রীর তুলনায় বাসের সংখ্যা খুবই কম।মানুষ রীতিমতো যুদ্ধ করে বাসে উঠছে। মহিলা এবং এবং স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে বাস-সংকট আরও প্রকট।
IMG1
ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থেকেও তারা বাসে উঠতে পারছে না। ফলে সময়মত অফিসে বা স্কুলে যেতে পারছে না। সমস্যাটি রয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও আসেনি কোন সুফল।
IMG2
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর