দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকে চারজনের শাস্তি প্রত্যাহারসহ ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী সেগুলো মেনে নেয়ার আশ্বাস দেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর স্বজনদের মারধরের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি বাতিলের আশ্বাসের পরই এই কর্মবিরতি প্রত্যাহার করা হল।
ইত্তেফাক/বারেক কায়সার/মাহমুদুল