ভাঙ্গায় ১০ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের বাজার হতে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আড়াই টন নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। এসময় অবৈধ কারেন্ট জাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধে সাঈদুর স্টোর, রাসেল স্টোর, কার্ত্তিক স্টোর ও শামীম স্টোরের মালিককে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
উদ্ধারকৃত কারেন্ট জাল বিশ্বরোড মোড়ের বাসস্ট্যান্ডের ফাঁকা জায়গায় পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রণব কুমার ঘোষ জানায়, দীর্ঘদিন ধরে ভাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রির অভিযোগ আমাদের কাছে ছিল। 
 
আজ সোমবার দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইসউদ্দিনকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন জাল ব্যবসায়ীর দোকানে অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে একাধিক দোকান মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। তারপরেও আমরা আড়াই টন কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হই। অবৈধ ব্যবসায়ীদের ধরতে আমাদের অভিযান অব্যহত থাকবে।
 
ইত্তেফাক/মাহমুদুল