রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের মামলার রায় আগামী ৯ মার্চ ঘোষণা করা হবে।
পলাতক থাকা অবস্থায় রাগীব আলী ও তার ছেলে পত্রিকা সম্পাদনার অভিযোগে এ মামলা করা হয়। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত সোমবার এ মামলার রায়ের দিন ধার্য করেন। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, সোমবার আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়। ২০১৬ সালের ১০ আগস্ট রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তারা ভারতে পালিয়ে যান।
হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দায়েরকৃত দুটি মামলায় তাদের বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। সে সময় রাগীব আলী সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং তার ছেলে আবদুল হাই সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সদস্য গিয়াস উদ্দিন তালুকদার বাদী হয়ে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তারাপুর চা বাগান সংক্রান্ত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে পলাতক রয়েছেন। কিন্তু পলাতক থাকা অবস্থায়ও তারা ‘দৈনিক সিলেটের ডাক’পত্রিকা সম্পাদনা করে যাচ্ছেন।
মামলা দায়েরের পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। সমনের জবাব না দেয়ায় ২০১৬ সালে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
স্থগিত রয়েছে। বাসস
ইত্তেফাক/উজ্জল