‘বড়পর্দায় স্থায়ী হতে এসেছি, ছিটকে পড়তে নয়’

 
অভিনয়ের ক্যারিয়ারটা অনেক দিনের হলেও নাটক ও মডেলিং নিয়েই বেশি ব্যস্ত তিনি। সমসাময়িক অনেকেই বড়পর্দায় নিজেদের ক্যারিয়ার অনেক আগে শুরু করলেও অভিনেতা সজল ছিলেন একটু আলাদা। হুট করেই বড়পর্দায় আসা হয়নি তার।
 
সজল বলেন, ‘বড়পর্দা একটি স্বপ্নের জায়গা। আমি সবসময় চেয়েছিলাম চলচ্চিত্রে প্রস্তুতি নিয়েই আসবো। কারণ নাটকের ক্যামেরার সামনে দাঁড়ানো আর চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ানো এক নয়। দুটি দুই জায়গা। তাই এর জন্য একটি প্রস্তুতিও নিতে হয়েছে। হ্যাঁ, অনেকেই আরো আগে আসার জন্য বলেছেন। কিন্তু আমি নিজের পারফেক্ট সময়টার জন্য অপেক্ষায় ছিলাম। ‘রানআউট’ ছবিটি বলা চলে আমার সেই অপেক্ষার ফসল। এরপর ‘হারজিৎ’ ছবিটিও তেমনই একটি ছবি হতে যাচ্ছে। তাড়াহুড়ো বিষয়টি আমার মাঝে কখনই ছিল না। বড়পর্দায় স্থায়ী হতে এসেছি ছিটকে পড়তে নয়।’
 
অন্যদিকে সম্প্রতি ছিল এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। অনেকটা নাটকীয়ভাবেই পালন করা হলো তার জন্মদিনটি। বিশেষ দিনটিতে তাকে সবচেয়ে বড় চমক দিয়েছিলেন তার মা। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন শোবিজে সজলের কাছের মানুষগুলো।
 
ইত্তেফাক/আনিসুর