শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ফেরি চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে আবার চালু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর ৪টা থেকে থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, আকস্মিক কুয়াশায় ঢাকা পরে ফেরি রুট। বয়াবাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টার কিছু আগে থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর