পদ্মায় পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার

শিমুলিয়া ফেরিঘাট থেকে পদ্মায় পড়ে যাওয়ার তিন ঘণ্টা পর একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার সকাল নয়টায় ডুবুরির সহায়তায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, ফেরিতে উঠার জন্য মাইক্রোবাসটি পল্টুনে উঠে আরেক পকেটে পার্কিং করার সময় পদ্মায় পড়ে যায়। পরে  গ্লাস খুলে  দুই আরোহী ও চালক নিরাপদে বেরিয়ে আসেন। পরবর্তীতে ডুবুরিরা এসে পড়ে যাওয়া মাইক্রোবাসটি সনাক্ত করেন। এরপর বিআইডব্লিউটিসির রেকার দিয়ে গাড়িটি তুলে আনা হয়।
 
পুলিশ আরো জানান,এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাইক্রোবাস চালক রাজিব পলাতক রয়েছেন।
 
ইত্তেফাক/মুস্তাফিজ