লাঞ্চ বিরতি পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৬১/২

গল টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬১ রান। ক্রিজে অপরাজিত আছেন কুশাল মেন্ডিস (১৯) ও দিনেশ চান্দিমাল (১)। লাঞ্চ বিরতির পর আবোর ক্রিজে নামবেন দুই ব্যাটসম্যান।
 
দিনের শুরুতেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খোলশে আবদ্ধ থাকে লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা ও কারুনারত্নে। সকালেই শুভাসিশ রায়ের দারুণ এক ইনসুইঙ্গারে ৪ রানে বোল্ড হন থারাঙ্গা।
 
এরপর সুভাশিষের আরেকটি বলে স্টাম্প উড়ে গিয়েছিল কারুনারত্নের। কিন্তু নো বল হওয়ায় তিনি বেঁচে যান। এরপর শুরুর ধাক্কা সামলে উঠতে চেষ্টা করেন কারুনারত্নে ও কুশাল মেন্ডিস। ৪৫ রানের জুটি গড়ে তোলেন দুজনে। এরপর লাঞ্চের খানিক আগে মেহেদী হাসান মিরানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৩০ রানে ফিরে যান কারুনারাত্নে।
 
এর আগে মঙ্গলবার সকালে গলেতে প্রথম টেস্টের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। 
 
সর্বশেষ টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। লিটন, সুভাশিষ ও মোস্তাফিজ দলে ঢুকেছেন।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম(অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সুভাশিষ রায়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
 
শ্রীলঙ্কা দল: দিমুথ কারুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়াল্লা, আসেলা গুনারাত্নে, দিলুয়ারান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমাল, লাহিরু কামারা ও লক্ষণ সান্ডাকান।
 
ইত্তেফাক/রেজা