বার্সা ছেড়ে মেসি কোথাও যাবে না : ক্লাব পরিচালক

বার্সেলোনা ছেড়ে পাঁচ বারের ব্যালন ডি আর লিওনেল মেসি অন্যকোন ক্লাবে যোগ দিবেনা বলে ফের মন্তব্য করেছেন ক্লাবটির পরিচালক আরিদা বারিতা।
 
২০১৮ সালেই মেসির সঙ্গে বার্সোলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাই এই চুৃক্তি শেষে মেসি ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে চুক্তি করবেন বলে বিভিন্ন কানাঘুষা দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে।
 
তবুও ২৯ বছর বয়সী মেসির উপর নিজেদের আস্থার কথা বারবারই জোর দিয়ে বলেছে ক্লাবটির কর্মকর্তারা। সে কথারই প্রতিধ্বনি শোনা গেল ক্লাব পরিচালকেরও কথায়।
 
স্থানীয় একটি রেডিওকে বারিতা বলেন, ‘ মেসির জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হল বার্সেলোনা। মেসি ও বার্সেলোনার সম্পর্কে রয়েছে দুর্দান্ত সমন্বয় যেমনা একটা সুখী দাম্পত্য জীবনে হয়ে থাকে।’
 
‘বার্সোলোনা মেসিরই শহড়। তিনি এখান থেকে সড়ে যাবেন না’, মন্তব্য করেন তিনি।
 
ইত্তেফাক/রেজা