ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল বশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শেখ সাইফুল ইসলাম, হাফিজুর রশিদ তারেক, শেখ তোজাম্মেল হক টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ দিন ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ, শ্রমিকলীগ, বরিশালের বাকেরগঞ্জ কলেজ, বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ইত্তেফাক/মাহমুদুল