কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন

 
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন অনুষদের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১২টায় ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম। সহকারী অধ্যাপক মাসুম হাওলাদারের পরিচালনায় ও ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.শাখাওয়াত হোসেন সরকার, সহকারী অধ্যাপক রাজু আহমেদ, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী হাফিজুর রহমান, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, প্রোক্টর জাহিদুল কবীর প্রমুখ।
 
পরে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম ব্যবসায় প্রশাসন অনুষদের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এসময় উপাচার্য নতুন ভবনে শিক্ষার্থীদের ক্লাস রুম ও সামনের নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/জামান