ভোলার চরফ্যাশনে ১০ মণ চিংড়ি আটক

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া ঘাট থেকে মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে চরমানিকা আউটপোস্ট কোস্টগার্ডের সদস্যরা ১০ মণ হরিণা ও টাইগার জাতীয় চিংড়ি আটক করেছে। ঢালচর থেকে আসা ট্রলারে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা এ চিংড়ি আটক করে।
 
কোস্টগার্ড চরমানিকা আউটপোস্টের কমান্ডার চিফ পেটি অফিসার আলমগীর হোসেন, আমরা সংবাদ পেয়ে ট্রলারটিকে নজরদারীতে রাখি। ঘাটে আসলে অভিযান চালিয়ে ঢাকার উদ্দ্যেশে পাঠানো কামরুল পাটওয়ারীর মাছের ঝুড়ি আটক করি। তিনি আরও জানান, মাছগুলো বিহিন্দি ও মশারি জাতীয় জাল দিয়ে নিধন করা হয়েছে। এ সময় মাছের দাবিদার হিসেবে কাউকে পায়নি।  
 
আটককৃত মাছগুলো বিভিন্ন এলাকার ৬টি এতিমখানাসহ স্থানীয় গরীব অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ফিল্ড সুপারভাইজার ফোরকান জানান। IMG0
 
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য বিভাগ ভোলা অঞ্চলের মেঘনা, তেতুলিয়া আর ইলিশা নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে।
 
ইত্তেফাক/মাহমুদুল