জলঢাকায় অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে নিমেষে পুড়ে ছাই হয়েছে ৬ পরিবারের ৭টি ঘর। এ সময় আগুন নিভাতে আসা ১ ব্যাক্তির মৃত্যু ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার সংলগ্ন কলনী পাড়ায়।

জানা গেছে গত সোমবার রাতে ওই এলাকার বুদারু মামুদের ঘরে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৬ পরিবারের ৭টি ঘর পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিস ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন নিভাতে ছুটে আসা পার্শ্ববর্তী এলাকার টইরা মামুদ (৫৫) নামের  এক ব্যাক্তি ঘটনাস্হল পৌছুনোর আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখে ঢলে পড়ে বলে এলাকাবাসী জানিয়েছে। পুড়ে যাওয়া পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লাখ ছাড়িয়ে যাবে বলে প্রতক্ষ্যদর্শীরা জানায়।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন, বুদারু মামুদ, রাশিদুল ইসলাম, বিষাদু মামুদ, ভ্যালেং, হোদো মামুদ ও বিলকিস বেগম প্রমুখ।

ইত্তেফাক/নূহু