ইউএনও’র সঙ্গে মোহনগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মত বিনিময়

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নিজাম উদ্দীন আহাম্মেদ মঙ্গলবার নেত্রকোনার মোহনগঞ্জে তার নতুন কর্মেক্ষেত্রে যোগদান করেন।

যোগদানের দিন মোহনগঞ্জে কর্মরত সক্রিয় সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মত বিনিময় করেন তিনি।

মত বিনিময়কালে ইউএনও সাংবাদিকদের প্রতি উপজেলা থেকে অপসাংবাদিকতা দূর করার আহ্বান জানান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম নাফিজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস,এম, সারোয়ার খোকন, সম্পাদক মোঃ  কামরুল ইসলাম রতন, সাংবাদিক এম,এস দোহা, হাফিজুর রহমান চয়ন, শফিকুল ইসলাম,ইন্দ্র সরকার, রিপন কুমার বণিক উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু