আমাদের আশেপাশে থাকা নারীর চরিত্রকে প্রতিনিধিত্ব করে এমন ৮টি চরিত্র নিয়ে নাচের পরিকল্পনা করেছেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। বিশ্ব নারী দিবস উপলক্ষে আরটিভির ‘আলোকিত নারী’ নামে এক অনুষ্ঠানে প্রচার হবে এই পরিবেশনা।
৮ জন নারীর চরিত্রে থাকছেন তারিন জাহান, মেহজাবীন চৌধুরী, সাফা কবির, সাবিলা নূর, তানজিন তিশা, তামান্না রহমান ও ভাবনা। নারী দিবসের বিশেষ এই নাচের প্রসঙ্গে নৃত্যশিল্পী ও পরিচালক সোহাগ বলেন, ‘আমি বরাবরের মতো বিশেষ দিবসকে কেন্দ্র করে কাজ করার জন্য মুখিয়ে থাকি।
গতবছরও নারী দিবসে এ ধরনের একটি অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলাম। এবারো একই ধরনের আয়োজন, কিন্তু নারীর ভূমিকা ও অবদানের চরিত্রগুলো ভিন্ন। বিশ্বে নারীর অবদান কম নয়, তাদের তুলনা তারা নিজেই। তাদের সম্মানের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র প্রয়াস এই অনুষ্ঠান। যেহেতু নারী দিবসকে গুরুত্ব দিয়েছি, তাই অনুষ্ঠানে আমার ভূমিকাটা শুধু পরিচালক আর কোরিওগ্রাফারের।’
এতে একজন প্রতিবাদী নারীর চরিত্রে আছেন মেহজাবীন।
ইত্তেফাক/আনিসুর